ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন
ঠাকুরগাঁও সংবাদদাতাঃ
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোট দিয়েছেন ১১ দলীয় ঐক্য মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জামায়াত নেতা দেলাওয়ার হোসেন। বৃহস্পতিবার ২৯অক্টোবর সকাল ৯ টায় ঠাকুরগাঁওয়ের হাজীপাড়া আদর্শ উচ্চবিদ্যালয় কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি। ভোট প্রদান শেষে কেন্দ্রের বাইরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এই প্রার্থী।
এ সময় নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।