সিলেট এসএমপি, ট্রাফিক বিভাগের কল্যান সভা অনুষ্ঠিত
সিলেট প্রতিনিধিঃ
অদ্য ০৮/১০/২০২৬ খ্রি. সকাল ০৮.৩০ ঘটিকায় সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্স এর কনফারেন্স রুমে মান্যবর পুলিশ কমিশনার জনাব সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম মহোদয়ের সভাপতিত্বে এসএমপি‘র ট্রাফিক বিভাগের কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। ট্রাফিক বিভাগের কল্যাণ সভায় পুলিশ কমিশনার মহোদয় সকল সদস্যের কথা মনোযোগ সহকারে শোনেন। তিনি তাৎক্ষণিকভাবে বিভিন্ন সমস্যার সমাধান দেন এবং কিছু বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা প্রদান করেন। তিনি সিলেট মহানগরের জনদুর্ভোগ লাঘব ও নগরবাসীর নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করার জন্য সকল অফিসার ও ফোর্সদের আহ্বান জানান। তিনি শহরকে যানজটমুক্ত রাখতে অনিবন্ধিত সিএনজি চালিত থ্রিহুইলার, ব্যাটারি রিক্সা ও অবৈধ গাড়ির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন। এছাড়া তিনি ট্রাফিক বিভাগের সদস্যদের স্বাস্থ্য-সচেতনতার খোঁজখবর নেন এবং অপেশাদার আচরণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন। ড্রেসকোড অনুসরণ করে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ট্রাফিক বিভাগ বাংলাদেশ পুলিশের সবচেয়ে দৃশ্যমান অঙ্গ। তাই ভালো কাজের জন্য যেমন পুরস্কার রয়েছে, তেমনি অনিয়মের জন্য শাস্তির ব্যবস্থাও রয়েছে। কল্যাণ সভায় যানবাহন নিয়ন্ত্রণ, জনসাধারণের চলাচল সুশৃঙ্খল রাখা এবং বিভিন্ন উদ্ধার কার্যক্রমে সাফল্যের স্বীকৃতিস্বরূপ পুলিশ কমিশনার ট্রাফিক বিভাগের বিভিন্ন পদমর্যাদার ১৮ জন সদস্যকে বিশেষ পুরস্কার প্রদান করেন।এসময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক)জনাব সুদীপ্ত রায়; উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি, অতিরিক্ত দায়িত্বে ডিসি-সদর) জনাব মোঃ আফজাল হোসেনসহ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার এবং ট্রাফিক বিভাগের সকল টিআই, সার্জেন্ট/টিএসআই, এএসআই/এটিএসআই ও ফোর্সবৃন্দ।