নবাগত পুলিশ সুপার এর পুলিশ লাইন্স পরিদর্শন

নবাগত পুলিশ সুপার এর পুলিশ লাইন্স পরিদর্শন

Oct 2, 2026

মস্ত মিয়া

জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া

বুধবার ৩০ সেপ্টেম্বর ৯/২০২৬ ব্রাহ্মণবাড়িয়া জেলার নবাগত পুলিশ সুপার জনাব মুঃ জালাল উদ্দিন ফাহিম, পিপিএম-সেবা ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ লাইন্স পরিদর্শন করেন। পুলিশ সুপার পর্যায়ক্রমে পুলিশ লাইন্স মেস, রেশন স্টোর, পুলিশ হাসপাতাল, পরিবহন শাখাসহ পুলিশ লাইন্সের বিভিন্ন দপ্তর, স্থাপনা ও কার্যক্রম পরিদর্শন করেন। তিনি প্রতিটি ইউনিটের সার্বিক শৃঙ্খলা এবং ব্যবস্থাপনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পুলিশ সুপার উপস্থিত পুলিশ সদস্যদের সাথে মতবিনিময় করেন এবং তাদের আবাসন, খাবার ও চিকিৎসার মান এবং সার্বিক বিষয় সম্পর্কে খোঁজখবর নেন। এসময় জেলার সকল ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন শাখার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *