নওগাঁ জজ কোর্টের নতুন পিপি অ্যাডভোকেট কুমার বিশ্বজিৎ সরকার।

নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ জেলা ও দায়রা জজ আদালতের নতুন পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট আইনজীবী ও নওগাঁ অ্যাডভোকেট বার সমিতির প্রবীণ সদস্য অ্যাডভোকেট কুমার বিশ্বজিৎ সরকার। গত ৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে রাষ্ট্রপক্ষের আইন কর্মকর্তা (পাবলিক প্রসিকিউটর) হিসেবে তাঁকে আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেওয়া হয়। অ্যাডভোকেট কুমার বিশ্বজিৎ সরকার আইন পেশায় দীর্ঘদিনের অভিজ্ঞ ও সুনামধন্য আইনজীবী। তিনি রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর (এম.এস.এস) এবং আইন বিষয়ে স্নাতক (এল.এল.বি) ডিগ্রি অর্জন করেছেন। এর আগে তিনি নওগাঁ জেলা ও দায়রা জজ আদালতে সহকারী পাবলিক প্রসিকিউটর (এ.পি.পি) হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ আইন পেশায় তাঁর অভিজ্ঞতা, পেশাদারিত্ব ও দক্ষতার স্বীকৃতি হিসেবে তাঁকে গুরুত্বপূর্ণ এ পদে নিয়োগ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। অ্যাডভোকেট কুমার বিশ্বজিৎ সরকার নওগাঁ অ্যাডভোকেট বার সমিতির একজন দীর্ঘদিনের সদস্য। নওগাঁ শহরের উকিলপাড়া, গোস্তহাটির মোড়ের বন্ধন টাওয়ার এবং মান্দা উপজেলার ফেরিঘাট এলাকার শ্রমিক কল্যাণ সুপার মার্কেটে তাঁর আইন চেম্বার রয়েছে। এসব চেম্বার থেকে তিনি দীর্ঘদিন ধরে বিচারপ্রার্থী সাধারণ মানুষকে আইনি সেবা দিয়ে আসছেন। তাঁকে নওগাঁ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়ায় নওগাঁ অ্যাডভোকেট বার সমিতির আইনজীবী, আদালতপাড়ার কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। নতুন দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট কুমার বিশ্বজিৎ সরকার বলেন, “আইনের শাসন প্রতিষ্ঠা এবং বিচারপ্রার্থী সাধারণ ও অসহায় মানুষের ন্যায়বিচার নিশ্চিত করাই হবে আমার প্রধান অগ্রাধিকার। রাষ্ট্রপক্ষের মামলাগুলো নিরপেক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে পরিচালনা করতে আমি সবার সহযোগিতা কামনা করছি।”