নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে অপরাধ দমনে নিজস্ব অর্থায়নে দুই পুলিশ বক্স

নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে অপরাধ দমনে নিজস্ব অর্থায়নে দুই পুলিশ বক্স

Sep 19, 2026

 

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ রোধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা জোরদারে নিজস্ব অর্থায়নে দুটি পুলিশ বক্স নির্মাণ করেছেন নওগাঁ-৬ (আত্রাই–রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু। জানা গেছে, নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের গুরুত্বপূর্ণ ও অপরাধপ্রবণ এলাকাগুলোতে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে রাণীনগর উপজেলার বড়বড়িয়া রেললাইন সংলগ্ন এলাকায় একটি পুলিশ বক্স নির্মাণ করা হয়েছে।।এছাড়া আত্রাই উপজেলার থাঐপাড়া রেললাইন সংলগ্ন এলাকাতেও আরও একটি পুলিশ বক্স নির্মাণ করা হয়েছে। এসব পুলিশ বক্স থেকে মহাসড়কে চলাচলকারী যানবাহন ও সাধারণ মানুষের নিরাপত্তা তদারকি, অপরাধ প্রতিরোধ এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত পুলিশি সহায়তা নিশ্চিত করার সুযোগ সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। স্থানীয়রা জানান, নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন অংশে বিশেষ করে রাতের বেলায় ডাকাতি ও ছিনতাইয়ের আশঙ্কা থাকে। গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ বক্স নির্মাণের ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার হবে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ বাড়বে। সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজুর নিজস্ব অর্থায়নে পুলিশ বক্স দুটি নির্মাণের উদ্যোগকে স্থানীয়রা স্বাগত জানিয়েছেন। তারা মহাসড়কে নিয়মিত পুলিশি টহল ও নজরদারি আরও বাড়ানোর দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *