সিলেট মহানগরীর সংশ্লিষ্ট থানার সার্বিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট মহানগরীর সংশ্লিষ্ট থানার সার্বিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Aug 11, 2026

 

সিলেট প্রতিনিধিঃ

অদ্য ১০/০৮/২০২৬ খ্রিঃ বিকাল ১৫:০০ ঘটিকায় এসএমপি’র সদর দপ্তরের সম্মেলন কক্ষে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম মহোদয়ের সভাপতিত্বে সিলেট মহানগরীর সংশ্লিষ্ট থানার বিভিন্ন পঞ্চায়েত কমিটির সভাপতি ও দায়িত্বশীল ব্যক্তিবর্গের সাথে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মহানগরের আইন-শৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়ে আলোচনা হয়। পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দ নবনিযুক্ত কমিশনারকে স্বাগত জানিয়ে মাদক, ছিনতাই, অনলাইন জুয়া, কিশোর গ্যাং, ব্যাটারিচালিত অটোরিকশার অব্যবস্থাপনা ও যানজট নিরসন এবং নির্দিষ্ট কিছু এলাকায় কার্যকর পুলিশি অভিযানের দাবি জানান। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ ও ট্রাফিক বক্স স্থাপন, বিকাশ প্রতারণা রোধ, হাউজিং এস্টেট এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন ও মনিটরিং করার ওপর জোর দেন। পুলিশ কমিশনার সকলের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং অপরাধ দমনে ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পূর্বের ন্যায় কার্যকর আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) জনাব মুঃ মাসুদ রানা, পিপিএম-সেবা; উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ, অতিরিক্ত দায়িত্বে ডিবি) জনাব মো. আকতার হোসেন; উপ-পুলিশ কমিশনার (পিওএম) জনাব মো. রিয়াজুল কবির, পিএসসি; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক, অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) জনাব সুদীপ্ত রায়; উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) জনাব মোঃ আফজাল হোসেনসহ এসএমপির অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন পঞ্চায়েত কমিটির সভাপতি ও দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *