ধুনট সেন্ট্রাল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আনোয়ার হোসেন সম্পাদক রবিউল হাসান

ধুনট সেন্ট্রাল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আনোয়ার হোসেন সম্পাদক রবিউল হাসান

Jul 31, 2026

 

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার ধুনট সেন্ট্রাল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে প্রধান উপদেষ্টা (দৈনিক ইনকিলাবের বগুড়া ব্যুরো চীফ ও জ্যেষ্ঠ সাংবাদিক) মহাসিন আলী রাজু, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাংবাদিক আনোয়ার হোসেনকে (দৈনিক ইনকিলাব) সভাপতি এবং প্রতিষ্ঠাতা সাংবাদিক রবিউল হাসানকে (দৈনিক স্বদেশ প্রতিদিন ও ভ্রাম্যমাণ প্রতিনিধি জয়যুগান্তর) সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে ধুনট সেন্ট্রাল প্রেসক্লাবে এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে সাংবাদিক রুহুল আমিন কিবরিয়া (স্টাফ রিপোর্টার দৈনিক এদিন ও চ্যানেল এস) যুগ্ম সাধারণ সম্পাদক পদে সাংবাদিক আশরাফুদ্দীন আল আজাদ (দৈনিক সরেজমিন বার্তা) সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমেন মন্ডল (যমুনা প্রতিদিন ও জয়যুগান্তর বগুড়া প্রতিনিধি) দপ্তর সম্পাদক পদে এনামুল হক (ভ্রাম্যমাণ প্রতিনিধি চাঁদনী বাজার) সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক চাঁদনী আকতার (ধুনট প্রতিনিধি জয়যুগান্তর) প্রচার সম্পাদক মারুফ হাসান (আজকের বাংলাদেশ)। কার্যনির্বাহী সদস্য-আনোয়ার হোসেন (দৈনিক আলোকিত সকাল) এর নাম ঘোষনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *