কক্সবাজারে টঙ্গী রিপোর্টার্স ক্লাবের আনন্দ ভ্রমণ সম্পন্ন

কক্সবাজারে টঙ্গী রিপোর্টার্স ক্লাবের আনন্দ ভ্রমণ সম্পন্ন

Oct 1, 2026

গাজীপুর প্রতিনিধিঃ

উৎসবমুখর পরিবেশ, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে টঙ্গী রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে আয়োজিত “কক্সবাজার আনন্দ ভ্রমণ ২০২৬ ইং” সফলভাবে সম্পন্ন হয়েছে।
সাংবাদিকদের কর্মব্যস্ত জীবনের একঘেয়েমি দূর করে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং আনন্দঘন কিছু সময় একসঙ্গে কাটানোর উদ্দেশ্যে এ আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়। ভ্রমণে টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সদস্যরা অংশগ্রহণ করেন। কক্সবাজারে অবস্থানকালে অংশগ্রহণকারীরা সমুদ্রসৈকতের মনোরম পরিবেশ উপভোগ করেন এবং নিজেদের মধ্যে আনন্দ, হাসি-আড্ডা ও সৌহার্দ্যপূর্ণ সময় কাটান। দীর্ঘদিনের কর্মব্যস্ততার মাঝে এ ভ্রমণ ক্লাবের সদস্যদের মধ্যে নতুন উদ্দীপনা ও পারস্পরিক বন্ধন তৈরিতে ভূমিকা রাখে। ভ্রমণের বিভিন্ন মুহূর্তে সদস্যরা দলবদ্ধভাবে ছবি তোলেন এবং আনন্দঘন সময়কে স্মৃতির পাতায় ধরে রাখেন। কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্য ও সমুদ্রের বিশালতা উপভোগের পাশাপাশি সহকর্মীদের সঙ্গে সুন্দর সময় কাটানোর সুযোগ পান তারা। টঙ্গী রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, “কক্সবাজার আনন্দ ভ্রমণ ২০২৬ ইং” শুধু একটি ভ্রমণ নয়; এটি ছিল ক্লাবের সদস্যদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করার একটি সুন্দর উদ্যোগ। আনন্দ ভ্রমণ সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকদের পক্ষ থেকে ভ্রমণে অংশগ্রহণকারী সকল সদস্য এবং সার্বিকভাবে সহযোগিতা করা ব্যক্তিদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। ক্লাবের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান সাহা বলেন, কক্সবাজারে কাটানো আনন্দঘন সময়, পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও সুন্দর স্মৃতিগুলো সকলের হৃদয়ে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। ভবিষ্যতেও টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সদস্যদের নিয়ে এমন আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *