গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আড়াইহাজারে লিফলেট বিতরণ

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আড়াইহাজারে লিফলেট বিতরণ

অফিস ডেস্ক :

গণভোটের রায় ও জুলাই সনদ কার্যকর করার দাবিতে নারায়ণগঞ্জের আড়াইহাজারে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে আড়াইহাজার উপজেলা দক্ষিণ জামায়াত।
রবিবার (১২ এপ্রিল) বিকেল ৩টায় আড়াইহাজার বাজার এলাকায় উপজেলা দক্ষিণ জামায়াতের আমীর জনাব মাওলানা হাদিউল ইসলামের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় নেতাকর্মীরা বাজারের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং দাবিগুলোর পক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানান।
সমাবেশে বক্তব্য দিতে গিয়ে উপজেলা আমীর মাওলানা হাদিউল ইসলাম বলেন, অনতিবিলম্বে সংস্কার কার্যকর করা না হলে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের মাধ্যমে তা আদায় করা হবে।
কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *