পাঁচবিবির আওলাই ও মোহাম্মদপুর ইউপিতে ভিজিএফের চাল বিতরণ
অফিস ডেস্ক :
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবিতে গরীব দুঃস্থ ও অসহায় মানুষের ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
রোববার সকালে উপজেলার আওলাই ও মোহাম্মদপুর ইউনিয়নে বিনামূল্যে ভিজিএফের ১০’কেজি চাল বিতরণ করা হয়। আওলাই ইউনিয়ন পরিষদের জনবান্ধব চেয়ারম্যান মোঃ একরামুল হক চৌধুরী তাওহীদ চাল বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আওলাই ইউনিয়নের ১’হাজার ৩’শ ৪৪”জন এবং ১হাজার ৮৪ জন অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে চালগুলো বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা বিনয় কুমার সরকার, ট্যাগ অফিসার কৃষি উপ সহকারী মোঃ আলমগীর হোসেন, ইউপি সদস্য শাহারুল ইসলাম, নাজিমুদ্দিন সরকার, রাজু আহমেদ, হাম্মদ আলী, মহিলা সদস্য মেঘনা খাতুন ও লাভলী বেগম। এছাড়া মোহাম্মদপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রশিদা বেগম, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা আমিনুল বারী, ইউপি সদস্য হযরত আলী, মিজানুর রহমান সহ অন্যান্য ইউপি সদস্য উপস্থিত ছিলেন।