সংসদে যাচ্ছে না জামায়াত

সংসদে যাচ্ছে না জামায়াত

অনলাইন ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম, কেন্দ্র দখল ও কারচুপির অভিযোগ তুলে সংসদে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির শীর্ষ নেতৃত্বের রুদ্ধদ্বার বৈঠকে এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।
বৃহস্পতিবার রাত দেড়টার দিকে রাজধানীর মগবাজারে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যানের পাশাপাশি সংসদ বর্জনের ঘোষণা দেওয়া হয়। জামায়াতের নেতারা জানান, তারা অন্তত ১৫০টি আসনে পুনরায় নির্বাচনের দাবি জানাবেন।
দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। জামায়াতের পক্ষ থেকে বলা হয়, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত না হলে তারা জাতীয় সংসদে অংশ নেবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *