রাষ্ট্রপতির একান্ত সচিব পদে ঠাকূরগাঁওয়ের কৃতি সন্তান আউয়াল আহমেদ

রাষ্ট্রপতির একান্ত সচিব পদে ঠাকূরগাঁওয়ের কৃতি সন্তান আউয়াল আহমেদ

Aug 23, 2026

 

ঠাকূরগাঁও প্রতিনিধিঃ

ঠাকূরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার জগন্নাথ গ্রামের কৃতি সন্তান আউয়াল আহমেদ রাষ্ট্রপতির একান্ত সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন। তাঁর এ গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রাপ্তিতে ঠাকূরগাঁও জুড়ে আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি হয়েছে।  রাণীশংকৈল উপজেলার জগন্নাথ গ্রামের আউয়াল আহমেদের রাষ্ট্রপতির একান্ত সচিব হিসেবে দায়িত্ব পাওয়ার খবরে স্থানীয়দের মাঝে উচ্ছ্বাস দেখা দিয়েছে। এলাকাবাসী তাঁর এ অর্জনকে ঠাকূরগাঁওয়ের জন্য গৌরবের বিষয় হিসেবে উল্লেখ করেছেন। স্থানীয়রা জানান, আউয়াল আহমেদের এ নোতুন দায়িত্ব তাঁর কর্ম জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তাঁরা আশা প্রকাশ করেন, তিনি সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করবেন এবং তাঁর কর্মের মাধ্যমে ঠাকূরগাঁওয়ের সুনাম আরও বৃদ্ধি পাবে বলে মনে করছেন। আউয়াল আহমেদের নোতুন দায়িত্বে সফলতা, সুস্বাস্থ্য ও সার্বিক মঙ্গল কামনা করেছেন জগন্নাথ গ্রামসহ রাণীশংকৈল ও ঠাকূরগাঁওয়ের সর্বস্তরের মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *