তানোরে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

তানোরে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

Aug 5, 2026

 

নাটোর প্রতিনিধিঃ

প্রতিপাদ্য: “জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” রাজশাহীর তানোর উপজেলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৫ আগস্ট ২০২৬) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন, তানোর, রাজশাহীর আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মজিবুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর এবং রাজশাহী-১ (তানোর–গোদাগাড়ী) আসনের মাননীয় সংসদ সদস্য। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানোর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব নাঈমা খান। মূল অনুষ্ঠান শুরুর আগে শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। আলোচনা সভায় প্রধান অতিথি, সভাপতি, জুলাই যোদ্ধা ছাত্রসমাজের প্রতিনিধিবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে তাঁরা নতুন প্রজন্মের জন্য দেশপ্রেম, নৈতিকতা ও জাতীয় দায়িত্ববোধ বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তানোর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, তানোর থানার অফিসার ইনচার্জ, জামায়াত ও বিএনপির নেতাকর্মী, শিক্ষার্থী, অভিভাবক এবং সুধীজন। গুরুত্বপূর্ণ আলোচনা ও বক্তব্য উপস্থিত সকলের হৃদয় স্পর্শ করে। এ সময় উপজেলা পরিষদ হলরুম ছিল কানায় কানায় পূর্ণ। সুশৃঙ্খল পরিবেশে সকল কার্যক্রম সম্পন্ন হওয়ার পর সভাপতি জনাব নাঈমা খান সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *