জুলাইয়ের সাথে বিশ্বাসঘাতকতা করলে আবারো জীবন দিতে প্রস্তুত আছি: অধ্যাপক ইলিয়াস মোল্লা’

জুলাইয়ের সাথে বিশ্বাসঘাতকতা করলে আবারো জীবন দিতে প্রস্তুত আছি: অধ্যাপক ইলিয়াস মোল্লা’

Jul 18, 2026

 

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিশনন্দী ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ‘জুলাই জাগরণ, নব উদ্যমে’ প্রতিপাদ্যে এক জুলাই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৫টায় বিশনন্দী ইউনিয়নের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা শাখার সমাজকল্যাণ সম্পাদক অধ্যাপক ইলিয়াছ মোল্লা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা শাখার কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল বাকি, আড়াইহাজার উপজেলা উত্তর শাখার সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম, আড়াইহাজার উপজেলা উত্তর শাখার আমীর মাওলানা মনিরুল ইসলাম এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আড়াইহাজার উপজেলা শাখার সেক্রেটারি তানজিল ভূইয়া। বিশনন্দী ইউনিয়ন জামায়াতের সভাপতি মুহাম্মদ জাকির হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন ইউনিয়ন শাখার সেক্রেটারি মুহাম্মদ শাহীন কাদির। বক্তারা বলেন, স্বাধীনতার পর থেকে যে-ই রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে, সে-ই স্বৈরাচারী আচরণের চেষ্টা করেছে। তাদের দাবি, দেশের ইতিহাসে কোনো শাসক স্বেচ্ছায় ক্ষমতা ছাড়েনি; গণআন্দোলনের মুখে জনগণের শক্তির কাছে নতি স্বীকার করেই ক্ষমতা ছাড়তে হয়েছে। তারা আরও বলেন, ‘জুলাইয়ের চেতনার সঙ্গে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা মেনে নেওয়া হবে না। প্রয়োজনে আবারও গণআন্দোলনের ডাক দেওয়া হবে। দেশের স্বার্থে এবং জুলাইয়ের শহীদদের আদর্শ রক্ষায় প্রয়োজন হলে আবারও জীবন উৎসর্গ করতে রাজপথে নামতে প্রস্তুত আছি। কিন্তু জুলাইয়ের শহীদদের আত্মত্যাগের সঙ্গে কোনো ধরনের প্রতারণা মেনে নেওয়া হবে না।’ আলোচনা সভায় স্থানীয় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *