সাবেক রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল

সাবেক রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল

Jul 15, 2026

সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদের ৭ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা,দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টায় জাতীয় পার্টি সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের উকিলপাড়াস্হ প্রেসক্লাবের হলরুমে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক চান মিয়ার সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক গোলাম হোসেন অভির সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারী কলেজের সাবেক ভিপি বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান সমছু। আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে রাখেন সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব এ্যাডভোকেট নাজমূল হুদা হিমেল। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক নজীর হোসেন মাষ্ঠার,সদস্য বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জহিরুল ইসলাম, সদস্য সাইদুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন স্বাধীনতার ৫৪ বছরে অনেক দল রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে কিন্ত জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদের দীর্ঘ নয়বছরের শাসনামলে উপজেলা বিকেন্দ্রীকরনের মাধ্যমে তৃণমূল পযার্য়ে উপজেলা পরিষদ নির্বাচন ব্যবস্হা চালু করে সাধারন জনগনের সরাসরি ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত করে গ্রাম পর্যায়ে শিক্ষা স্বাস্হ্য,বাসস্থান ও যোগাযোগ ব্যবস্হার বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছিল। আমাদের নেতার মৃত্যুতে দেশের যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা কোনদিন পূরন হবার নয়। দলের বর্তমান চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে প্রতিটি দলকে মুক্তভাবে দেশে রাজনীতি করার সমান সুযোগ প্রদানের জন্য সরকারের নিকট দাবি জানান। পরিশেষে পল্লীবন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদের বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *