কৃষি উন্নয়ন ও খাল খনন কর্মসূচির অংশ হিসেবে ৪ নং শাহমাহমুদপুরে পরিদর্শন করেন উপজেলা প্রশাসন।

কৃষি উন্নয়ন ও খাল খনন কর্মসূচির অংশ হিসেবে ৪ নং শাহমাহমুদপুরে পরিদর্শন করেন উপজেলা প্রশাসন।

অফিস ডেস্ক :

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের “কৃষক বাঁচাও, দেশ বাঁচাও” স্লোগান এবং কৃষি ও কৃষকের উন্নয়নে দেয়া বিশেষ নির্দেশনা বাস্তবায়নে চাঁদপুরে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে। শহীদ জিয়ার খাল খনন কর্মসূচির অংশ হিসেবে ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে সরকারি কর্মকর্তা, জনসাধারণ ও স্থানীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে খাল ও কৃষি ফসল পরিদর্শন করেন।

মাঠে প্রশাসনিক তৎপরতায় কৃষকদের সেচ সুবিধা, সার ও বীজের সঠিক বণ্টন নিশ্চিত করতে সরাসরি মাঠ পর্যায়ে পরিদর্শনে অংশ নেন স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তাবৃন্দ।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার এস এম এন জামিউল হিকমা, উপজেলা সহকারী প্রকৌশলী রাহাত আমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আফতাবুল ইসলাম, ৪ নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের মোহাম্মদ কুদ্দুছ আখন্দ রোকন, ৪ নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা।

বিএনপি নেতৃবৃন্দের সংহতি:

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী কৃষকদের ভাগ্য পরিবর্তনে স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। ওই সময় উপস্থিত ছিলেন চাঁদপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দেওয়ান শফিকুজ্জামান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হযরত আলী, সাবেক সভাপতি ও ৪ নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপি ও জেলা বিএনপি সদস্য মোহাম্মদ বাকের খন্দকার, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোহাম্মদ আবু তাহের খোকা, ৪ নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ স্বপন মাহমুদ, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ-সম্পাদক মোহাম্মদ কামাল মিজি, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন যুবদল নেতা মোহাম্মদ মজিবুর রহমান খান ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *