রূপসী বাংলা টিভির সিনিয়র ক্রাইম রিপোর্টার হলেন সাংবাদিক রাজু আহম্মেদ তাইজুল

রূপসী বাংলা টিভির সিনিয়র ক্রাইম রিপোর্টার হলেন সাংবাদিক রাজু আহম্মেদ তাইজুল

অফিস ডেস্ক :

বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল রূপসী বাংলা টেলিভিশনের সিনিয়র স্টাফ ক্রাইম রিপোর্টার হিসেবে নিয়োগ পেয়েছেন উত্তরা ও গাজীপুরের পরিচিত মুখ সাংবাদিক রাজু আহম্মেদ তাইজুল।
দীর্ঘদিন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কাজের অভিজ্ঞতা সম্পন্ন রাজু আহম্মেদ তাইজুল এর আগে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এর গাজীপুর জেলা প্রতিনিধির ক্যামেরা পার্সন হিসেবে দায়িত্ব পালন করেছেন। পেশাগত জীবনে তিনি অনুসন্ধানী ও ক্রাইম রিপোর্টিংয়ে বিশেষ দক্ষতার পরিচয় দিয়েছেন।
সাংবাদিকতা জীবনে তিনি দৈনিক দেশ বাংলা, বাংলার চোখ নিউজ এজেন্সি, দৈনিক দিনের আলো, দৈনিক ঢাকা, সাপ্তাহিক অপরাধ বিচিত্রা,সাপ্তাহিক মুক্তির চেতনায় বাংলাদেশ, দৈনিক আজকের আলোকিত সকাল, দৈনিক সংবাদ সমাচার, সাপ্তাহিক গড়মিল, ইএনবি নিউজসহ আরও একাধিক জাতীয় ও স্থানীয় দৈনিক এবং সাপ্তাহিক পত্রিকায় গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন।শুধু পেশাগত দায়িত্ব নয়, রাজু আহম্মেদ তাইজুল একাধিক সাংবাদিক সংগঠন ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথেও সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। উত্তরা ও গাজীপুরের সাংবাদিক মহলে তিনি একজন পরিচিত মুখ। অপরাধ, দুর্নীতি ও মানবাধিকার বিষয়ক রিপোর্টিংয়ে তার বিশেষ আগ্রহ রয়েছে।রূপসী বাংলা টেলিভিশনে যোগদান প্রসঙ্গে রাজু আহম্মেদ তাইজুল বলেন, অপরাধ ও অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে সমাজের অসঙ্গতি তুলে ধরাই আমার লক্ষ্য। রূপসী বাংলা টেলিভিশনের প্ল্যাটফর্মে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দর্শকদের আস্থা অর্জন করতে চাই। সবার সহযোগিতা কামনা করছি।
রূপসী বাংলা টেলিভিশন কর্তৃপক্ষ জানিয়েছে, অভিজ্ঞ ও চৌকস সংবাদকর্মীদের সমন্বয়ে চ্যানেলের বার্তা বিভাগকে আরও শক্তিশালী করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় রাজু আহম্মেদ তাইজুলকে সিনিয়র স্টাফ ক্রাইম রিপোর্টার পদে নিয়োগ দেওয়া হয়েছে। তার মাঠপর্যায়ের অভিজ্ঞতা চ্যানেলের ক্রাইম রিপোর্টিংকে নতুন মাত্রা দেবে বলে তারা আশাবাদী।উল্লেখ্য,উত্তরা গাজীপুর ও আশপাশের জেলায় অপরাধ বিষয়ক ঘটনা কভারেজে রাজু আহম্মেদ তাইজুলের সরব উপস্থিতি ছিল। নতুন কর্মস্থলে তিনি জাতীয় পর্যায়ে ক্রাইম রিপোর্টিং করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *