নারী আসনে অ্যাডভোকেট জেসমিন আক্তার ত্যাগী নেতৃত্বের মূল্যায়ন হবে কি?

নারী আসনে অ্যাডভোকেট জেসমিন আক্তার ত্যাগী নেতৃত্বের মূল্যায়ন হবে কি?

মস্ত মিয়া,

জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া

আগামী ৮ এপ্রিল ২০২৬ সংরক্ষিত মহিলা আসনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। এ প্রেক্ষাপটে ব্রাহ্মণবাড়িয়ার ত্যাগী ও পরীক্ষিত নেত্রী অ্যাডভোকেট জেসমিন আক্তারের নাম আলোচনায় উঠে এসেছে।
ছাত্রজীবন থেকেই রাজনীতিতে যুক্ত জেসমিন আক্তার ২০০৬ সালের ২৭ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ায় বোমা হামলায় নিহত জেলা বিএনপির সহ-সভাপতি শহীদ অ্যাডভোকেট শেখ মো. হাবিবুল্লাহর পরিবারের সদস্য। দীর্ঘদিন ধরে এই হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় পরিবারটি বিচারবঞ্চিত।
রাজনৈতিক জীবনে তিনি জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক, সদর উপজেলা সভানেত্রী এবং বর্তমানে জেলা সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি একজন আইনজীবী হিসেবে অসহায় মানুষের পাশে কাজ করে যাচ্ছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ত্যাগ ও সংগ্রামের প্রতীক হিসেবে সংরক্ষিত নারী আসনে তাঁর মতো নেত্রীদের মূল্যায়ন সময়ের দাবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *