বিরামপুরে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ‘আদিবাসী সাইনিং ইস্টার স্কুল’ পাঠশালার উদ্বোধন

বিরামপুরে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ‘আদিবাসী সাইনিং ইস্টার স্কুল’ পাঠশালার উদ্বোধন

অফিস ডেস্ক :
খানপুর ইউনিয়ন পরিষদ-এর ৩নং খানপুর ইউনিয়নের দরগাঁজল গ্রামে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ সম্প্রসারণে ‘আদিবাসী সাইনিং ইস্টার স্কুল’ পাঠশালার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ৫নং ওয়ার্ডের আদিবাসী অধ্যুষিত দরগাঁজল পাড়ায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাঠশালার উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিন্তরঞ্জন পাহান।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, এই পাঠশালা সুবিধাবঞ্চিত শিশুদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তাদের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার পথ তৈরি করবে। তিনি আরও বলেন, ঝরে পড়া রোধ, শিশুদের চরিত্র গঠন, বাল্যবিবাহ, নারী নির্যাতন, মাদক ও সন্ত্রাসমুক্ত নতুন প্রজন্ম গড়ে তোলাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।
এই উদ্যোগ বাস্তবায়নে স্থানীয় সাঁওতাল কমিউনিটির সংগঠন সাঁওতাল কমিউনিটি সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সংগঠনের সমন্বয়ে পরিচালিত এ পাঠশালার কমিটির প্রধান অথরিটি হিসেবে যুক্ত আছেন রেমিটেন্স যোদ্ধা ডা. সনাতন মুর্মু (যুক্তরাষ্ট্র), ডা. সোলেমান মার্ডি (পাঁচবিবি), Joseph Hasda (ঢাকা) এবং প্রতিষ্ঠাতা-ব্যবস্থাপক লুসি চড়ে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লুসি চড়ে। এতে আরও বক্তব্য দেন প্রতিষ্ঠাতা সভাপতি, গ্রাম প্রধান, প্রয়াগপুর বিট কর্মকর্তা আইয়ুব আলী, দৈনিক সময়ের আলোচিত বার্তার প্রকাশক ও সম্পাদক আসাদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে চেয়ারম্যান চিন্তরঞ্জন পাহানের পক্ষ থেকে প্রায় ৪০ জন শিক্ষার্থীর মাঝে কলম, চকলেট ও উপহার সামগ্রী বিতরণ করা হয়। তিনি পাঠশালার সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *