দিনাজপুর-৬ বিরামপুর,নবাবগঞ্জ, হাকিমপুর,ঘোড়াঘাট আসনের এমপি ডা.এ জেড এম জাহিদ হোসেন ফ্যামিলি কার্ড বাস্তবায়নে একধাপ এগিয়ে
অফিস ডেস্ক :
সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নিম্ন আয়ের মানুষের কল্যাণে ঘোষিত ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন দিনাজপুর-৬ (বিরামপুর,নবাবগঞ্জ, হাকিমপুর,ঘোড়াঘাট) আসনের সংসদ সদস্য ও গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ডা.এ জেড এম জাহিদ হোসেন। সরকার প্রধান Tarique Rahman ঘোষিত ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ে কাজ করছেন ডা.AZM Zahid Hossain সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন ও নিম্ন আয়ের পরিবারগুলোর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ কর্মসূচি দ্রুত বাস্তবায়নের জন্য বিভিন্ন দপ্তর ও প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কার্যক্রম পরিচালনা করছেন তিনি। স্থানীয় সূত্রে জানা গেছে,ফ্যামিলি কার্ডের মাধ্যমে দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারগুলোকে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী সরবরাহের পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে করে অনেক পরিবার অর্থনৈতিক চাপ থেকে কিছুটা স্বস্তি পাবে বলে আশা করা হচ্ছে। ডা.এ জেড এম জাহিদ হোসেন বলেন,“মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের তালিকা প্রস্তুত করে দ্রুত সুবিধা পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে।”তিনি আরও বলেন, সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের ধারাবাহিকতায় ফ্যামিলি কার্ড কর্মসূচি দেশের নিম্ন আয়ের মানুষের জন্য গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করবে। এদিকে দিনাজপুর-৬ আসনের সাধারণ মানুষ সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেছেন,দ্রুত সময়ের মধ্যে ফ্যামিলি কার্ড কার্যক্রম পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হলে দরিদ্র জনগোষ্ঠীর জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে। স্থানীয় বিশ্লেষকদের মতে,সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়ন হলে দেশের নিম্ন আয়ের মানুষের জন্য এটি একটি বড় সহায়তা হিসেবে কাজ করবে।
মোঃ নয়ন মিয়া দিনাজপুর জেলা প্রতিনিধি
মোবাইল ০১৭৩৪৮৮২৭০৪
তারিখ ১৫/৩/২০২৬