গৌরীপুর পৌর বিএনপির ইফতার মাহফিল
অফিস ডেস্ক :
ময়মনসিংহের গৌরীপুর পৌর বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার গৌরীপুর পৌর বিএনপির কার্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এ মাহফিলের আয়োজন করা হয়।
গৌরীপুর পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব রমজান হোসেন খান জুয়েলের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সদস্য শাকিব মুনশির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন—গৌরীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ্জাহান কবির হিরা, গৌরীপুর পৌর কৃষকদলের সভাপতি শাহী মুনশি, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম রাঙ্গা এবং গৌরীপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক জামাল হোসেন প্রমুখ।
মাহফিলে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।