পটুয়াখালীর গলাচিপায় প্রতিমন্ত্রী নুরের প্রথম সফর

পটুয়াখালীর গলাচিপায় প্রতিমন্ত্রী নুরের প্রথম সফর

অফিস ডেস্ক :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী সাবেক ভিপি গন অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন শিক্ষদের প্রথম শ্রেণীতে উন্নীত করা দরকার এই সরকার সেটা গুরুত্ব সহকারে দেখবে। এবং তিনি আরো বলেন আগামী পাঁচ বছরের মধ্যে তারেক রহমানের সরকার বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিনত করবেন। গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে ১৩ ফেব্রুয়ারি ঢাকায় চলে যায় । মন্ত্রীত্ব পাওয়ার পর নির্বাচন পরবর্তী প্রথম সফর নিজ নির্বাচনী এলাকায় পটুয়াখালী ৩ গলাচিপায়। আগামী কাল দশমিনা সফর করবেন। সফরের প্রথমেই বিকাল চারটায় গলাচিপা অডিটরিয়ামে উপজেলার সকল শিক্ষকদের সাথে মতবিনিময় করেন পরে গন ইফতার মাহফিলে যোগদান করেন। এসময় সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিনী মিসেস মারিয়া আখতার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *