নওগাঁয় সাইবার অপরাধ দমনে ‘এআই কানেক্টেড ডিজিটাল সারভিলেন্স ও সাইবার ল্যাব’ চালু

নওগাঁয় সাইবার অপরাধ দমনে ‘এআই কানেক্টেড ডিজিটাল সারভিলেন্স ও সাইবার ল্যাব’ চালু

Sep 5, 2026

 

নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁ জেলায় আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় অপরাধ নিয়ন্ত্রণ এবং অনলাইন সাইবার অপরাধ দমনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘এআই কানেক্টেড ডিজিটাল সারভিলেন্স এন্ড সাইবার ল্যাব’। শনিবার (৫ সেপ্টেম্বর) নওগাঁ পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক বর্ণাঢ্য সুধী সমাবেশের মাধ্যমে ল্যাবটির শুভ উদ্বোধন করা হয়। জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ল্যাবের উদ্বোধন ঘোষণা করেন নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য মো: জাহিদুল ইসলাম ধলু। নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই উদ্বোধনী সভায় সম্মানিত আলোচক হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন বাংলাদেশ পুলিশ রাজশাহী রেঞ্জের ডিআইজি মো: আশিক সাঈদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য ও উপস্থিতি রাখেন নওগাঁর সিনিয়র জেলা ও দায়রা জজ মো: মোক্তাদির রহমান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম এবং জেলা পরিষদের প্রশাসক মো: আবু বকর সিদ্দিক। সমাবেশে অতিথিরা জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সমৃদ্ধ এই ডিজিটাল ল্যাব চালুর মাধ্যমে নওগাঁ জেলাজুড়ে অপরাধীদের নজরদারি করা এবং যেকোনো সাইবার অপরাধের রহস্য উন্মোচন অনেক বেশি দ্রুত ও নিখুঁত হবে। স্মার্ট ও প্রযুক্তি-নির্ভর পুলিশিং ব্যবস্থা গড়ে তুলতে এই উদ্যোগ জেলাবাসীর নিরাপত্তার ক্ষেত্রে একটি বড় মাইলফলক হিসেবে কাজ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *