খড়মপুর শাহ্ পীর কল্লাহ্ শহীদ মাজার ওরশ উপলক্ষ্যে নিরাপত্তা পরিদর্শন করলেন পুলিশ সুপার

খড়মপুর শাহ্ পীর কল্লাহ্ শহীদ মাজার ওরশ উপলক্ষ্যে নিরাপত্তা পরিদর্শন করলেন পুলিশ সুপার

Aug 10, 2026

 

মস্ত মিয়া
জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়াঃ

আগামী ১০/০৮/২০২৬ হতে ১৬/০৮/২০২৬ খ্রি. পর্যন্ত আখাউড়া থানাধীন খড়মপুর হযরত শাহ্ সৈয়দ আহাম্মদ গেছু দারাজ প্রকাশ্য শাহ্ পীর কল্লাহ্ শহীদ (রহঃ) এর বার্ষিক ওরশ উপলক্ষ্যে আজ ০৯ আগষ্ট ২০২৬ খ্রি. মাজার প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব শাহ্ মোঃ আব্দুর রউফ। পরিদর্শনকালে পুলিশ সুপার ওরশে আগত সকলের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিতকরণ, যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্য ও মাজার কমিটির মধ্যে সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের দিক নির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও মাজার কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *