আশ্রয়ন প্রকল্পে জলমগ্ন চরম ভোগান্তি

আশ্রয়ন প্রকল্পে জলমগ্ন চরম ভোগান্তি

Jul 28, 2026

 

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা ভোমরাদহ চিলাছাপা নামক স্থানে উজান থেকে ভেসে আসা আশ্রয়ন প্রকল্পে ১৮ টি পরিবার জলমগ্ন হয়ে পড়েছে। চলাচলের রাস্তা এক হাটু পানি। কিছুটা জল হ্রাস পেলেও পুরো জল শুকাতে দীর্ঘ সময় লাগতে পারে। আশ্রয়ন প্রকল্পে নিচু ও সমতল এলাকা হওয়ায় অতিরিক্ত মাটি ভরাট ছাড়াই গৃহ নির্মাণ করা হয়। বসবাসকরী জনসাধারণ বলেন, পাঁকা সড়কে সাথে একটি কাচা রাস্তা ও পাঁচ মিটার একটি কালভাট নির্মাণের পীরগঞ্জ উপজেলা প্রশাসনের নিকট দাবী জানান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান, সরেজমিনে পরিদর্শন করে প্রোয়জনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ১ নং ভোমরাদহ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মোজিদ জানান, দ্রুত জলবন্দী পরিবার গুলোকে ত্রাণ ব্যবস্থা করা হবে, রাস্তাসহ মাটি ভরাট কাজ সম্পন্ন করতে উপজেলা প্রশাসন প্রকল্প প্রণয়ন করা হব, বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *