আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত

আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত

Jul 22, 2026

 

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতিত্ব করেন হাইজাদী ইউনিয়ন জামায়াতের সভাপতি মোহাম্মদ সোলাইমান মাস্টার। অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন সেক্রেটারি কাজী জাকারিয়া। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ জেলা শাখার শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল বাকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা দক্ষিণ শাখার সাবেক আমির মোতাহার হোসাইন ভুঁইয়া, উপজেলা দক্ষিণ শাখার আমির মাওলানা হাদিউল ইসলাম এবং সেক্রেটারি তৌফিকুল ইসলাম। অনুষ্ঠানে হাইজাদি ইউনিয়নের সেক্রেটারি কাজী জাকারিয়াকে জামায়াতে ইসলামীর চেয়ারম্যান হিসেবে ঘোষণা দেওয়া হয়। এবং তিনি তার বক্তব্যে বলেন নির্বাচনে জনগণ তাকে বেছে নিলে জনগণের আমানতের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অধিকার আদায় করা হবে ইনশাআল্লাহ। অন্যান্য বক্তারা তাদের বক্তব্যে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন ও গণতন্ত্রসহ বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন। প্রধান অতিথি বলেন, বিএনপি ৭০ শতাংশ গণভোটকে অস্বীকার করে জনগণের অবস্থানের বিরুদ্ধে দাঁড়িয়েছে, যদিও দলটির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজেও গণভোটের মাধ্যমে সরকার গঠন করেছিলেন।।তিনি আরও বলেন, জনগণের কল্যাণে কাজ করতে হলে সৎ, যোগ্য ও দুর্নীতিমুক্ত নেতৃত্ব প্রতিষ্ঠা প্রয়োজন। তাই আগামী নির্বাচনে জনগণকে বিবেকের ভিত্তিতে ভোট দিয়ে কোনো জালেম বা দুর্নীতিবাজ ব্যক্তিকে নির্বাচিত না করার আহ্বান জানান তিনি। বক্তারা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সংসদের ভেতরে ও বাইরে ন্যায়বিচার, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত রাখবে। তারা দাবি করেন, ২০২৬ সালের নির্বাচনে তাদের বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে। তবে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় নেতাকর্মীরা জনগণের সমর্থন নিয়ে মাঠে থাকবে এবং দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় নিরলসভাবে কাজ করবে। সভায় আরও বলা হয়, জামায়াতে ইসলামীর ১১ দলীয় জোটের মধ্য থেকে সংসদ সদস্য থাকার কারণে ঈদ উপলক্ষে সরকারি বরাদ্দ সম্পর্কে সাধারণ মানুষ জানতে পারছে, যা অতীতে তেমনভাবে জনসমক্ষে আসত না। জনগণ জামায়াত জোটকে ভালোবেসে তাদের সমর্থনের মাধমে যাদেরকে এমপি বানিয়েছে, তাদের সততা ও ন্যায়নিষ্ঠতার ফলে জনগণ তা জানতে পেরেছে। সবশেষে জনগণকে সৎ নেতৃত্ব বেছে নেওয়ার আহবান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *