Jul 21, 2026

 

আন্তর্জাতিক ডেস্কঃ

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ মহান মুক্তিযুদ্ধে মৃত্যুঞ্জয়ী ১১নং সেক্টর কমান্ডার, মহান বিপ্লবী, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক সিপাহী-জনতার অভ্যুত্থানের মহানায়ক, জাসদনেতা কর্নেল আবু তাহের বীরউত্তম এর ৫০তম হত্যা দিবস জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ বরাবরের মতই যথাযথ মর্যাদায় পালন করবে। খবর আইবিএননিউজ । কর্নেল তাহের বীরউত্তম এর ৫০তম ফাঁসি দিবসে জাসদের কর্মসূচি:২১ জুলাই ২০২৬ মঙ্গলবার বিকাল ৪টায় ঢাকা নগরীর কর্নেল তাহের মিলনায়তনে জাসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আচলোচনা সভা অনুষ্ঠিত হবে। সকাল ১০:৩০টায় নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার কাজলা গ্রামে কর্নেল তাহেরের সমাধিতে শ্রদ্ধা নিবেদন। ভোর ৮টায় দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ। জাসদের জেলা ও উপজেলা কমিটিসমূহ কর্নেল তাহেরের প্রতিকৃতিতে মাল্যদান ও আলোচনাসভার মাধ্যমে দিবসটি পালন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *