রূপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের নতুন প্রশাসক নূর নবী ভূঁইয়া’র সংবর্ধনা

রূপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের নতুন প্রশাসক নূর নবী ভূঁইয়া’র সংবর্ধনা

Jul 19, 2026

নারায়নগঞ্জ জেলা প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের নবনিযুক্ত প্রশাসক মোঃ নূর নবী ভূঁইয়া কে শানে সাহেবা জাতীয়-খতীব ফাউন্ডেশন, রূপগঞ্জ শাখা, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যুবদল ও সেচ্ছাসেবক পক্ষ থেকে সংবর্ধনা ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। এ সময় নেতাকর্মীরা নবনিযুক্ত প্রশাসককে তাঁর সফলভাবে দায়িত্ব পালনের জন্য আহবান জানান। এসময় রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের নব্য প্রশাসক মোঃ নূর নবী ভূঁইয়া সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জনগণের সেবায় সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করবেন এবং ইউনিয়নের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন শানে সাহেবা জাতীয়-খতীব ফাউন্ডেশন, রূপগঞ্জ শাখার সভাপতি শাহ আহাম্মদ হাসান এবং সাধারণ সম্পাদক মুর্তজা ইমরান উজ্জ্বল, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক বাছিরউদ্দিন বাচ্চু, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন মোল্লা, শামীম ভূইয়াসহ বিভিন্ন স্যগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *