উত্তর পতেঙ্গাস্থ মুসলিমাবাদে মিফতাহুল জান্নাত ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

উত্তর পতেঙ্গাস্থ মুসলিমাবাদে মিফতাহুল জান্নাত ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

Jul 18, 2026

চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

নগরীর পতেঙ্গা থানাধীন ৪০ নং ওয়ার্ড মুসলিমবাদ এলাকায় হযরত সুমাইয়া ( রাঃ) বালক-বালিকা মাদ্রাসায় মিফতাহুল জান্নাত ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। জলাবদ্ধতা পরবর্তীতে পতেঙ্গা এলাকায় পানি বাহিত রোগ প্রতিরোধ এই কর্মসূচি পালন করেছে বলে আয়োজকরা জানিয়েছেন। ফ্রি মেডিকেল ক্যাম্পে বিশিষ্ট মেডিসিন ও শিশু বিশেষজ্ঞ, গ্রামীণ ডিজিটাল ল্যাবের সম্মানিত পরিচালক ডাঃ মোঃ নাহিদুল আলম রাজু। ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট সংগঠক মাওঃ আবুল হাশেম মোঃ নোমান, সুমাইয়া রাঃ বালক-বালিকা মাদ্রাসার পরিচালক ও প্রধান নির্বাহী হাফেজ মাওলানা মোঃ লোকমান হোসেন, স্থানীয় ক্রীড়া সংগঠক ও সিনিয়র সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা, ডাঃ এ কে বিশ্বাস, ডাঃ মেহেদী হাসান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কর্মসূচিতে বিভিন্ন রোগের প্রায় অর্ধশতাধিক রোগীকে চিকিৎসা সেবা, পরামর্শ পত্র ও প্রাথমিক ঔষধ প্রদান করা হয়েছে। এসময় ফাউন্ডেশনের চেয়ারম্যান নোমান হুজুর জানান, ফাউন্ডেশনের মাধ্যমে অসহায় মানুষের মাঝে চিকিৎসা সেবা ও দুস্থদের জন্য এই কর্মসূচি অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *