গোয়াইনঘাট থানার ওসি ওমর ফারুক সিলেটে দ্বিতীয় শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

গোয়াইনঘাট থানার ওসি ওমর ফারুক সিলেটে দ্বিতীয় শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

Jul 17, 2026

 

সিলেট জেলা প্রতিনিধিঃ

সিলেট জেলার বিয়ানীবাজার থানায় দায়িত্ব পালনকালে অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক সিলেট রেঞ্জে দ্বিতীয় শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হওয়ার আগে থেকে।কাজের প্রতি দায়িত্বশীলতা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ দমন এবং জনসেবামূলক কার্যক্রমে বিশেষ অবদান রাখায় তিনি এ সম্মাননা অর্জন করেন। সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে তাকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।এ সময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা তার পেশাদারিত্ব ও নিষ্ঠার প্রশংসা করেন। ওসি ওমর ফারুকের এ অর্জনে ঊর্ধ্বতন কর্মকর্তা ডিপার্টমেন্টের সকল শ্রেণীর কর্মকর্তা সহ বিয়ানীবাজারবাসী আনন্দ প্রকাশ করেছেন।স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ তাকে অভিনন্দন জানিয়ে বলেন,তার নেতৃত্বে থানার আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। এদিকে এ সম্মাননা পাওয়ায় ওসি ওমর ফারুক গোয়াইনঘাট থানায় বর্তমানে ট্রান্সফার করে ওখানে ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে নেওয়া হয়, এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও জনগণের নিরাপত্তা ও সেবায় আন্তরিকভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *