ব্রাহ্মণবাড়িয়া সনাতন ধর্মলম্বীদের রথযাত্রা রেলি উদযাপিত হয়
মস্তু মিয়া
জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া :
আজ বৃহস্পতিবার ১৬ জুলাই ৭/২০২৬ সময় আনুমানিক বিকাল ৪:০০ ঘটিকায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়। সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা অনুষ্ঠানটি ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের শ্রী শ্রী রাধামাধব মন্দির হতে শুরু হয়ে মধ্যপাড়া, পৈরতলা বাসস্ট্যান্ড, কালীবাড়ি মোড়, পাইকপাড়া মোড় প্রদক্ষিণ করে অন্নদা স্কুলের সম্মুখস্থ শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ী মন্দিরে গিয়ে শেষ হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন এলাকা থেকে আগত সনাতন ধর্মাবলম্বীরা পদব্রজে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে রথযাত্রায় অংশগ্রহণ করেন। রথযাত্রাটি ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ী মন্দিরে গিয়ে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শেষ হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের পক্ষ থেকে উক্ত রথযাত্রার সার্বিক নিরাপত্তা প্রদান এবং নির্বিঘ্নে নির্দিষ্ট গন্তব্যে পৌছাঁনোর জন্য সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা গ্রহণ করা হয়।