পাঁচবিবিতে আলু চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

পাঁচবিবিতে আলু চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

অফিস ডেস্ক :
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় আলু চাষীদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ এপ্রিল) সকালে উপজেলা কনফারেন্স রুমে এ কর্মশালার আয়োজন করে কৃষি বিপণন অধিদপ্তর, জয়পুরহাট।
আলু চাষের আধুনিক পদ্ধতি, উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের লাভবান করার পাশাপাশি দেশের খাদ্য ভান্ডার সমৃদ্ধ করার লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ সেলিম আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোছাঃ শাহানাজ পারভীন, কৃষি বিপণন বিভাগের কর্মকর্তা।
এ সময় আরও উপস্থিত ছিলেন কৃষিবিদ জসিম উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা; মোঃ মায়েদুর রহমান, জেলা কৃষি বিপণন অফিসের সহযোগী; এবং মোঃ রবিউল ইসলাম, অফিস সহকারীসহ সংশ্লিষ্টরা।
জেলা কৃষি বিপণন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শ্রী রতন কুমার রায় জানান, দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার ২৫ জন প্রান্তিক আলু চাষী অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *