লেখালেখি হোক দেশ ও জনগণের কল্যাণে, দলীয় স্বার্থে নয়

লেখালেখি হোক দেশ ও জনগণের কল্যাণে, দলীয় স্বার্থে নয়

Oct 21, 2026

আন্তর্জাতিক ডেস্কঃ

রাজনীতি মানে রাজার নীতি। রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত আদর্শ, নৈতিকতা ও জনকল্যাণ। কোনো দলের অন্ধ অনুসারী না হয়ে সত্য, ন্যায় ও জনগণের অধিকারের পক্ষে অবস্থান নেওয়া আমাদের দায়িত্ব। লেখক ও বুদ্ধিজীবীরা সমাজের বিবেক। তাঁদের লেখনীতে নিরপেক্ষতা, সত্যনিষ্ঠা ও মানুষের অধিকার প্রতিফলিত হওয়া উচিত। সরকারের ভুলের গঠনমূলক সমালোচনা করা এবং ভুল সংশোধনের পথ দেখানোও নাগরিক দায়িত্ব। দেশ আমাদের মা, দেশের মানুষের কল্যাণই আমাদের প্রধান লক্ষ্য। তাই দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ ও জনগণের পক্ষে কলম ধরতে হবে। আমার লেখায় কোনো ভুল থাকলে আপনারা সংশোধন করে দেবেন। ভুল শুধরে নেওয়াই জ্ঞানচর্চার সৌন্দর্য। আসুন, বিভাজন নয়, ঐক্য চাই; অন্ধ আনুগত্য নয়, সত্যকে ধারণ করি।

এম এ রউফ
প্রতিষ্ঠাতা উদ্যোক্তা ও সংগঠক
আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *