আওয়ামী লীগের অনুশোচনা

আওয়ামী লীগের অনুশোচনা

Sep 10, 2026

 

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

আওয়ামী লীগ এখনো অনুশোচনা করেনি ,এমন কিছু কথা এখনো জুলাই জঙ্গিদের কেউ কেউ বলতে চায়। খবর আইবিএননিউজ। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী -মোহাম্মদ আলী আরাফাত বাপসনিউজকে বলেছেন,তাদেরকে বলি, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে এখন পর্যন্ত তোমরা যদি হাজারের বেশি আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা না করতা; হাজারো আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘরবাড়ি জ্বালিয়ে-পুড়িয়ে না দিতা; বছরের পর বছর আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার ছাড়া জেলে না রাখতা; আওয়ামী লীগকে নিষিদ্ধ করে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে একতরফা নির্বাচন না করতা; পুলিশ হেফাজতে দিনের পর দিন আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা না করতা; ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটি যদি সরকারি পৃষ্ঠপোষকতায় না ভাঙতা; শিশুদের টিকা বন্ধ করে দিয়ে হাজারের বেশি শিশুকে হত্যা না করতা; শুধুমাত্র ছাত্রলীগ করার কারণে শত শত শিক্ষার্থীর শিক্ষা জীবন ধ্বংস করে না দিতা; বছরের পর বছর ধরে জুলুম-অত্যাচার না করতা; যারা জুলাই-আগস্টে পুলিশ হত্যা করেছে এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা করেছে তাদের যদি বিচার করতা, ইনডেমনিটি না দিতা; পুরো সময় ধরে বিচারহীনতার সংস্কৃতি অব্যাহত না রাখতা—তাহলে আওয়ামী লীগ অবশ্যই অনুশোচনা করার কথা চিন্তা করত। তোমরা আওয়ামী লীগের সাথে দিনের পর দিন যা করেছ, এতকিছুর পরে আওয়ামী লীগ আর অনুশোচনা করবে কী, আওয়ামী লীগ তো এখন দেশে গণতন্ত্র ফিরিয়ে এনে তোমাদের বিচার করার কথা ভাবছে। আওয়ামী লীগকে অনুশোচনা করতে বলার আগে, এখন তোমরা যত অপকর্ম করছ, সেজন্য তোমাদেরই অনুশোচনা করা উচিত। আওয়ামী লীগকে তো অনুশোচনা করার সুযোগই তোমরা দাওনি। এখন আওয়ামী লীগ অনুশোচনা করবে না, তোমাদের বিচার করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *