অফিসিয়াল নোটিশ: রেমিট্যান্স যোদ্ধা পরিবার

অফিসিয়াল নোটিশ: রেমিট্যান্স যোদ্ধা পরিবার

Aug 6, 2026

 

আন্তর্জাতিক ডেস্কঃ

রংধনু নারী ফাউন্ডেশন রেমিট্যান্স যোদ্ধা ইন্টারন্যাশনালের উদ্যোগে আগামীকাল শুক্রবার বিকাল ৪ ঘটিকায় গুরুত্বপূর্ণ ভার্চুয়াল সভা আয়োজন করা হয়েছে। রেমিট্যান্স যোদ্ধা পরিবার ইন্টারন্যাশনালের পক্ষ থেকে সকল সদস্য, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল বিকাল ৪ ঘটিকায় সংগঠনের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ অনলাইন সভার আয়োজন করা হয়েছে। টপিক হইলো Divide and Rule । অ্যান্ড মৌলিক অধিকার নিয়ে সভায় সকল সদস্যকে সময়মতো সংযুক্ত থেকে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য আন্তরিক আহ্বান জানানো হয়েছে। সভাপতির দায়িত্ব পালন করিবেন এডভোকেট এ এন এম ঈসা লন্ডন প্রধান অতিথি আব্দুল্লাহ ইউসুফ অস্ট্রেলিয়া

উদ্বোধন বক্তব্য রাখিবেন লায়ন শাহিদা পারভীন রত্না রংধনু নারী ফাউন্ডেশন চেয়ারম্যান আন্তর্জাতিক
সভা পরিচালনা করিবেন স্পিকার এম এ রউফ সদস্য সচিব ইন্টারন্যাশনাল সভার মূল আলোচ্য বিষয় “ডিভাইড অ্যান্ড রুল (Divide and Rule): বিভেদ নয়, ঐক্যের পথে” সভায় আলোচনায় উঠে আসবে ইতিহাসে বহুল ব্যবহৃত “ডিভাইড অ্যান্ড রুল” (ভাগ করো এবং শাসন করো) নীতির বিভিন্ন দিক, এর সামাজিক ও রাজনৈতিক প্রভাব এবং বর্তমান সমাজে এর নেতিবাচক প্রভাব মোকাবিলায় করণীয়।

আলোচনায় বিশেষভাবে তুলে ধরা হবে—
– বিভেদ সৃষ্টি করে কীভাবে মানুষকে দুর্বল করে রাখা হয়।
– ধর্ম, জাতি, ভাষা ও মতভেদের মাধ্যমে সমাজে দ্বন্দ্ব সৃষ্টি করার অপচেষ্টা। – ঐক্য বিনষ্ট করে ব্যক্তি ও জাতিকে দুর্বল করার কৌশল।
– ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসনামলে “Divide and Rule” নীতির ব্যবহার এবং এর দীর্ঘমেয়াদি প্রভাব।
– বিভক্ত সমাজে অবিশ্বাস, অস্থিরতা ও উন্নয়ন ব্যাহত হওয়ার বাস্তবতা। – জাতীয় ঐক্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সামাজিক সম্প্রীতির গুরুত্ব। সভায় বক্তারা মত প্রকাশ করবেন যে, বিভেদ নয়—ঐক্যই একটি শক্তিশালী, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ জাতি গঠনের অন্যতম প্রধান ভিত্তি। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে সকলকে পারস্পরিক সহযোগিতা, মানবিকতা ও সহনশীলতার মনোভাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানানো হবে। সংগঠনের আহ্বান রেমিট্যান্স যোদ্ধা পরিবার ইন্টারন্যাশনালের পক্ষ থেকে বলা হয়েছে—”আসুন, আমরা বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হই। আমরা মানুষ হতে চাই, সেবক হতে চাই। দেশ আমাদের মা—দেশকে ভালোবাসা আমাদের নৈতিক দায়িত্ব। আসুন, দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে দেশ ও জাতির কল্যাণে কাজ করি। মানবতা, সততা ও সেবার আদর্শকে ধারণ করে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি।” সংগঠনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, সভায় অংশগ্রহণকারীদের মূল্যবান মতামত ও পরামর্শকে গুরুত্বসহকারে বিবেচনা করা হবে। তাই সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের নির্ধারিত সময়ে সভায় উপস্থিত থেকে গঠনমূলক আলোচনায় অংশ নেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।

আয়োজক:
রেমিট্যান্স যোদ্ধা পরিবার ইন্টারন্যাশনাল
স্পিকার এম এ রউফ
সদস্য সচিব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *