জননেতা তোফায়েল আহমেদের প্রয়াণে নিউইয়র্কে সর্বজনীন শোকসভা অনুষ্ঠিত

নিউইয়র্ক প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক মন্ত্রী, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের অন্যতম নেতা, তৎকালীন ডাকসুর ভিপি ও ছাত্রসংগ্রাম পরিষদের আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা, মুজিব বাহিনীর অন্যতম প্রধান এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সচিব জননেতা তোফায়েল আহমেদের প্রয়াণে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক সর্বজনীন শোকসভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার (২৮ জুন ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের জুঁইস সেন্টারে এ শোকসভার আয়োজন করা হয়। শোকসভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা ও যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিক মোরশেদ আলম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের আইন ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা, কৃষিবিদ ও বীর মুক্তিযোদ্ধা প্রদীপ রঞ্জন কর, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ, সাপ্তাহিক ঠিকানা-এর প্রধান সম্পাদক মুহাম্মদ ফজলুর রহমান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ আলী সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন, বীর মুক্তিযোদ্ধা খুরশীদ আনোয়ার বাবলু, বীর মুক্তিযোদ্ধা হেলাল মজিদ, নারী নেত্রী অধ্যাপিকা হুসেনে আরা, সাবেক ছাত্রলীগ নেত্রী জেসমিন আক্তার কহিনুর, ‘কক্ষপথ ‘৭১’-এর সভাপতি অ্যাডভোকেট মিয়া এইচ. জাকির, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি আবদুল কাদের মিয়া, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুমানা আক্তার, কবি আব্দুল্লাহ আল হাসান, শেখ হাসিনা মঞ্চের সভাপতি ও আওয়ামী লীগ নেতা জালাল উদ্দিন জলিল, আওয়ামী লীগ নেতা মনজুর চৌধুরী, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ এবং কমিউনিটি অ্যাকটিভিস্ট মোজাহিদ আনসারী।
এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা, সিনিয়র সাংবাদিক ও লায়ন হাকিকুল ইসলাম খোকন, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ যুক্তরাষ্ট্রের সভাপতি অ্যাডভোকেট মোর্শেদা জামান, আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন, ইউটিউব চ্যানেলের উপস্থাপক ও সাংবাদিক ড. সেলিনা আফরিন রিটা, আওয়ামী লীগ নেতা ও সাংবাদিক হেলাল মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা ও লেখক সিরাজ সরকার, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহসভাপতি শেখ আতিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা টি. মোল্লা, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি নুরুজ্জামান সরদার, আওয়ামী লীগ নেতা মাসুদ সিরাজী, অ্যাডভোকেট আবু বকর সিদ্দীক তুষার, রিপাবলিকান নেতা ফুয়াদ হোসেন, সাংস্কৃতিক নেত্রী সাবিনা হাই উর্মী, ছাত্রলীগ সভাপতি মো. হাসান, শাহ মাহিন, নীল ফারাহ জামান, মোসাম্মদ সাইফুননেসা, ছালাহ উদ্দিন চৌধুরীসহ যুক্তরাষ্ট্র পূর্বাঞ্চল আওয়ামী লীগের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ বখতিয়ার আলী। সভার শুরুতে জননেতা তোফায়েল আহমেদ, ১৯৭৫ সালের ১৫ আগস্ট শহীদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যবৃন্দ, ৩ নভেম্বর জেলহত্যা দিবসে নিহত জাতীয় চার নেতা, ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলাসহ দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
বক্তারা বলেন, জননেতা তোফায়েল আহমেদ ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন, মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের এক নির্ভীক সৈনিক। তাঁর কর্মময় জীবন ও রাজনৈতিক আদর্শ আগামী প্রজন্মকে দেশপ্রেম, গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করবে। শেষে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।