গাজীপুরে মার্কেট দখল চেষ্টা, ভাঙচুর ও চাঁদা দাবির অভিযোগ

গাজীপুরে মার্কেট দখল চেষ্টা, ভাঙচুর ও চাঁদা দাবির অভিযোগ

Jun 16, 2026

 

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় মার্কেট দখল চেষ্টা, ভাঙচুর, চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ব্যবসায়ী জুয়েল রানা। মঙ্গলবার (১৬ জুন) সকালে নিজ মার্কেটের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে জুয়েল রানা বলেন, পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমিতে নির্মিত মার্কেট দীর্ঘদিন ধরে ভোগদখলে থাকলেও সম্প্রতি জমির মূল্য বৃদ্ধি পাওয়ায় আতিকুল ইসলাম কাঁইয়া ও সেলিম সরকারসহ কয়েকজন তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মার্কেট ভেঙে জমি দখলের হুমকি দেওয়া হয়। পরে ১০ জুন গভীর রাতে তার মার্কেটে হামলা ও ভাঙচুর চালানো হয়, যাতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
এ ঘটনায় তিনি জয়দেবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন এবং নিজের জীবন ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
তবে অভিযোগ অস্বীকার করে আতিকুল ইসলাম কাঁইয়া বলেন, মার্কেটের প্রকৃত মালিক তিনি ও তার মা। জুয়েল রানা নিজেই মার্কেট ভাঙচুর করে তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন বলে দাবি করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *