গৌরীপুর বাবার পর দূর্ঘটনায় একই সড়কে ছেলে নিহত

গৌরীপুর বাবার পর দূর্ঘটনায় একই সড়কে ছেলে নিহত

অফিস ডেস্ক :

ময়মনসিংহের গৌরীপুরে বেপরোয়া গতির একটি মাছবাহী ট্রাকের ধাক্কায় বাবুল (৪৫) নামের এক অটোবাইক চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (০২ এপ্রিল) সকাল ৯টা ২০ মিনিটের দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের গাঁও রামগোপালপুর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত বাবুল ওই গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায় ব্যাটারী চালিত রিকশা চালক মো: বাবুল নিহত। একই রাস্তায় ২০০২ সালে তার বাবা আলী হোসেন উরফে আব্বাস আলী মারা গিয়ে ছিলেন। মো. বাবুলের ২ মেয়ে ১ ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, সকালে ময়মনসিংহ থেকে ঈশ্বরগঞ্জ অভিমুখী তেলাপিয়া মাছ ভর্তি একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনের একটি অটোবাইককে পিছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোচালক বাবুল ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুপুরের দিকে নিহতের মরদেহ হাসপাতাল থেকে নিজ গ্রামে পৌঁছালে এলাকায় শোক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় উত্তেজিত জনতা ঘাতক ট্রাক চালকের বিচার ও নিরাপদ সড়কের দাবিতে সকাল ১১টা ০৫ মিনিটে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে। অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে গৌরীপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের আশ্বস্ত করলে বেলা ১১টা ২৫ মিনিটে অবরোধ তুলে নেওয়া হয়। পরবর্তীতে ১১টা ২৯ মিনিটে উক্ত মহাসড়কে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নিহতের পরিবার গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোড এক্সিডেন্ট দেখিয়ে লাশ নিয়ে গেছে। তারা কোন মামলা মোকদ্দমা করবে না লাশ দাফন কাফন করে ফেলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *