অবাঞ্ছিত ঘোষণা করে সাংবাদিকদের বিক্ষোভ ও মানববন্ধন
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধা ইলেকট্রনিকস প্রিন্ট এবং অনলাইন সহ সকল সাংবাদিক জিইউকে স্কুল এন্ড কলেজের সামনে চিত্রনায়িকা পরিমনিকে গাইবান্ধা সকল সাংবাদিকদের পক্ষ থেকে অবাঞ্ছিত ঘোষণা করেন। আদালতে হাজিরা দেওয়ার সময় সমকালের সিনিয়র সাংবাদিক কে মিথ্যা অপবাদ দিয়ে অশ্লীল ভাষা ব্যবহার করায় তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয় বলে জানান। এ সময় বক্তারা পরিমনিকে সকল সংবাদ মাধ্যমে সকল ধরনের কোম্পানি, এ্যাড না দিতে পরিচালক প্রযোজক ও এফডিসি থেকে তাকে বহিষ্কারের দাবি জানান। বিক্ষোভ ও মানববন্ধনে বক্তব্য রাখেন সিদ্দিক আলম দয়াল,হারিবুর রহমান, আফরুজা নুলা,ফারুক হোসেন,আবু তাহের, জাহাঙ্গীর আলম সহ দেড় শতাধিক সাংবাদিক।