বিজয়নগরে ভারতীয় নেশা ৭৫ বোতল স্কাফ সিরাপসহ ২ জন আসামি গ্রেফতার , মোটরসাইকেল জব্দ

বিজয়নগরে ভারতীয় নেশা ৭৫ বোতল স্কাফ সিরাপসহ ২ জন আসামি গ্রেফতার , মোটরসাইকেল জব্দ

Oct 27, 2026

মস্ত মিয়া

জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মোটরসাইকেলে করে মাদক বহনের অভিযোগে ৭৫ বোতল স্কাফ সিরাপসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। সোমবার (২৬ অক্টোবর) সকাল ৮টা ৩৫ মিনিটে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের মুরাদনগর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। জেলা পুলিশের মিডিয়া উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানা পুলিশের একটি দল মুরাদনগর এলাকায় অভিযান চালায়। এ সময় একটি মোটরসাইকেল থামিয়ে দুই আরোহীকে তল্লাশি করা হয়। তাঁদের কাছ থেকে ৭৫ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। পরে সিরাপগুলো ও মোটরসাইকেলটি জব্দ করে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে সাব্বির সরকার ওরফে সাব্বির এবং বিজয়নগর উপজেলার খিরাতলা গ্রামের ফারুক মিয়ার ছেলে জুনাইদ মিয়া। জুনাইদের বর্তমান ঠিকানা একই উপজেলার কাশিনগর এলাকায়। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *