আশুগঞ্জে ভারতীয় শাড়িসহ প্রাইভেটকার আটক, ২ চোরাকারবারী গ্রেফতার

আশুগঞ্জে ভারতীয় শাড়িসহ প্রাইভেটকার আটক, ২ চোরাকারবারী গ্রেফতার

Aug 4, 2026

 

মস্তু মিয়া
জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়াঃ

রবিবার ০২ আগস্ট ০৮/২০২৬ সময় ২:১০ ঘটিকায় আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশ অত্র থানাধীন আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় ১ টি সাদা প্রাইভেটকার আটক করে। প্রাইভেটকারটি তল্লাশী করে শুল্ক ফাকি দিয়ে অবৈধভাবে আনা ১৪২ (একশত বিয়াল্লিশ) পিস ভারতীয় কাতান শাড়ি ও ০১ টি SAMSUNG এন্ড্রয়েড মোবাইলসহ ২ জন চোরাকারবারীকে গ্রেফতার করে। উদ্ধারকৃত মালামাল উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামিদ্বয়ের নাম ও ঠিকানা:
১। সদেশ পাল, পিতা- সমবেশ পাল, সাং-আনন্দ পুর, থানা- চুনারুঘাট, জেলা -হবিগঞ্জ, ২। কামাল হোসেন, পিতা- মৃত আমির হোসেন, সাং-নরসিংহেরগাও, থানা- চুনারুঘাট, জেলা –হবিগঞ্জ। এ-সংক্রান্তে আশুগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *