আখাউড়ায় ছাত্রলীগের সহ সভাপতি রাসেল আটক

আখাউড়ায় ছাত্রলীগের সহ সভাপতি রাসেল আটক

Jul 26, 2026

 

মস্ত মিয়া,
জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া :

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের বিশেষ অভিযানে উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি সৈয়দ যুবরাজ শাহ রাসেলকে আটক করা হয়েছে। শুক্রবার রাত ১২ রার দিকে আখউড়া রেলওয়ে স্টেশন এলাকা থেকে পুলিশ তাকে আটক করে থানা হেফাজতে নিয়েছে। রাসেল পৌরশহরের তারাগণের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা সৈয়দ জামশেদ শাহর পুত্র। আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ জাবেদ উল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি সৈয়দ যুবরাজ শাহ রাসেলকে আটক করা হয়েছে। তিনি আখাউড়া থানার বিস্ফোরক আইনের ধারায় মামলায় সন্দিগ্ধ আসামী। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১২ নভেম্বর পৌর ছাত্রদলের আহবায়ক মোঃ শাকিল বাদী হয়ে ১৩৭ জনকে আসামী করে আখাউড়া থানায় একটি মামলা করেন। বিস্ফোরক আইনের ধারাসহ বিভিন্ন ধারায় মামলাটি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *