গাজীপুরে চোলাই মদ ও তৈরির সরঞ্জাম উদ্ধার
গাজীপুর জেলা প্রতিনিধিঃ
গাজীপুর মহানগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের অভিযানে ৬০ লিটার চোলাই মদ, প্রায় ১ হাজার ৪৫০ লিটার মদ তৈরির উপকরণ এবং মদ প্রস্তুতের দুটি যন্ত্র উদ্ধার করা হয়েছে। সোমবার (১৩ জুলাই ২০২৬) গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মহানগরীর একটি এলাকায় অভিযান চালিয়ে ১২টি বোতলে সংরক্ষিত চোলাই মদ, ২৯টি ড্রামে রাখা উপকরণ এবং মদ তৈরির যন্ত্রপাতি জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ১৬ লাখ টাকা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।