মাধবপুর হরষপুর ফাঁড়ি পুলিশের বিশেষ অভিযানে ২০০ বোতল এস্কুফসহ ০১ মাদক ব্যবসায়ীক গ্রেফতার
মাধবপুর হরষপুর ফাঁড়ি পুলিশের বিশেষ অভিযানে ২০০ বোতল এস্কুফসহ ০১ মাদক ব্যবসায়ীক গ্রেফতার।
মস্ত মিয়া,
জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া :
হবিগঞ্জ জেলা পুলিশ সুপার মহোদয়ের দিক-নির্দেশনায় ও মাধবপুর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে অদ্য ০৪ জুলাই ২০২৬ খ্রিঃ তারিখে বিকাল ৪:১০ ঘটিকায় মাধবপুর থানাধীন হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ি কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানাধীন ০৬নং শাহজাহানপুর ইউনিয়নের উত্তর-সুরমা গোয়াসনগর এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ কুদ্দুস মিয়ার বসতঘরে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এই বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী মোঃ কুদ্দুস মিয়ার বসতঘর তল্লাশিকালে প্রতিটি ১০০ এমএল পরিমাণের সর্বমোট ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কুফ সিরাপ উদ্ধার করা হয়। প্রাপ্ত মাদক জব্দসহ এ ঘটনায় প্রতক্ষ্যভাবে জড়িত মাদক ব্যবসায়ী মোঃ কুদ্দুস মিয়া , পিতা- রজব আলী, সাং- গোয়াসনগর, থানা- মাধবপুর, জেলা-হবিগঞ্জকে আটক করা হয়।
উল্লেখ্য যে, গ্রেফতারকৃত কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ কুদ্দুস মিয়ার বিরুদ্ধে মাধবপুর থানাসহ অন্যান্য থানায় ১৮টিরও অধিক মামলা রয়েছে।
আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন