চন্দ্রিমায় পরিত্যক্ত অবস্থায় বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার করল র‍্যাব

চন্দ্রিমায় পরিত্যক্ত অবস্থায় বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার করল র‍্যাব

Jun 30, 2026

 

অফিস ডেস্কঃ

১টি পিস্তল ও ২ রাউন্ড এ্যামুনেশন জব্দ, জড়িতদের খুঁজছে র‍্যাব রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি বিদেশী পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‍্যাব-৫, রাজশাহী। র‍্যাব-৫ এর মিডিয়া শাখা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার চন্দ্রিমা থানাধীন একটি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে পরিত্যক্ত একটি স্থানে তল্লাশি করে ১টি বিদেশী পিস্তল ও ২ রাউন্ড এ্যামুনেশন উদ্ধার করা হয়। র‍্যাবের ধারণা, আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের মুখে কোনো দুষ্কৃতকারী অস্ত্রগুলো ফেলে পালিয়ে যেতে পারে। অস্ত্রগুলো কাদের এবং কী উদ্দেশ্যে রাখা হয়েছিল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে র‍্যাব। উদ্ধারকৃত অস্ত্র ও গুলিসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তা চন্দ্রিমা থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *