উদ্বোধনের আগেই ধসে পড়ল ১ কোটি টাকার সেতুর সংযোগ সড়ক, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী
নিজস্ব প্রতিবেদক:
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের শিবপুর-বলুহা সড়কে নির্মাণাধীন একটি সেতুর সংযোগ সড়ক উদ্বোধনের আগেই ধসে পড়েছে। প্রায় ১ কোটি ৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত ১৫ মিটার দৈর্ঘ্যের গার্ডার সেতুটির কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার, ব্যাপক অনিয়ম এবং দীর্ঘসূত্রতার অভিযোগ উঠেছে। এতে স্থানীয় জনসাধারণের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।
জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় ২০২২-২৩ অর্থবছরে সেতুটি নির্মাণের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান “মেসার্স বিসমিল্লাহ এন্টারপ্রাইজ”। ২০২৩ সালের এপ্রিল মাসে কার্যাদেশ প্রদান করা হলেও ওই বছরের ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার কথা ছিল। কিন্তু কয়েক দফা সময় বাড়ানোর পরও এখনও প্রকল্পের কাজ সম্পূর্ণ হয়নি।
সরেজমিনে দেখা যায়, সামান্য বৃষ্টিতেই সংযোগ সড়কের ড্রাম শিটের গাইডওয়াল সরে গিয়ে রাস্তার দুই পাশের মাটি ধসে পড়েছে। ভেঙে গেছে ইটের সলিং ও নিরাপত্তা বেষ্টনী। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।
এছাড়া প্রকল্প এলাকায় কোনো সাইনবোর্ড না থাকায়