প্রধানমন্ত্রী তারেক রহমান সাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন ও ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান সাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন ও ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হয়।

মস্তু মিয়া

জেলা প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়া

 

আজ ১৯-০৫-২০২৬ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি সকাল ১০টায় জাতীয় পর্যায়ে ‘ভূমিসেবা মেলা ২০২৬’-এর উদ্বোধন করেন। এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনও ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হয়।

 

মেলা উপলক্ষে সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য র‌্যালি ও মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়। পরে দুপুর ১২টায় সার্কিট হাউজের হলরুমে জেলা প্রশাসক বিভিন্ন স্টল পরিদর্শনের করেন।

 

১৯-২১ মে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মেলায় ভূমি সংক্রান্ত নানা ধরনের সেবা প্রদান করা হবে। সেবাগ্রহীতারা অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, ই-নামজারির আবেদন ও নিষ্পত্তি, জমাখারিজ রিভিউ মামলা, ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ আবেদন ও চেক গ্রহণ, খতিয়ানের সার্টিফায়েড কপি সংগ্রহ, রেকর্ড ও করণিক ভুল সংশোধন, রি-স্ট্যাম্পিং মামলা নিষ্পত্তিসহ বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন। এছাড়া ভূমি সংক্রান্ত বিভিন্ন জিজ্ঞাসার তাৎক্ষণিক উত্তর ও প্রয়োজনীয় পরামর্শও মেলায় প্রদান করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *