সোনিসিয়াম কোয়ান্টাম ল্যাব ৮৫ কিউবিটের Kepler Q-Max V3.0 মডেল উন্মোচন করলো

অফিস ডেস্ক :
ঢাকা, বাংলাদেশ — বাংলাদেশের উদীয়মান কোয়ান্টাম গবেষণা প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে তাদের নতুন প্রজন্মের কোয়ান্টাম মেশিন লার্নিং সিস্টেম Kepler Q-Max V3.0 উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটির দাবি অনুযায়ী, এটি একটি ৮৫ কিউবিট ভিত্তিক QAOA (Quantum Approximate Optimization Algorithm) চালিত উন্নত কোয়ান্টাম এআই মডেল, যা বাস্তব IBM Quantum হার্ডওয়্যারে সফলভাবে পরিচালিত হয়েছে।
সাম্প্রতিক প্রকাশিত বৈজ্ঞানিক অডিট রিপোর্ট অনুযায়ী, Kepler Q-Max V3.0 মডেলটি IBM-এর ibm_marrakesh কোয়ান্টাম ব্যাকএন্ডে পরিচালিত হয়েছে এবং এতে IBM Heron r2 কোয়ান্টাম প্রসেসর ব্যবহার করা হয়েছে। গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে মডেলটি ৪৫৫,৭৪০ স্যাম্পল বিশিষ্ট একটি বৃহৎ ডেটাসেট বিশ্লেষণ করেছে এবং পরীক্ষামূলক পর্যায়ে ৯৫.৭৮% টেস্ট একুরেসি অর্জন করেছে। একইসাথে মডেলটির ট্রেনিং একুরেসি ছিল ৯৯.৪৩%।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, Kepler Q-Max V3.0 শুধুমাত্র একটি পরীক্ষামূলক সফটওয়্যার নয়; বরং এটি একটি পূর্ণাঙ্গ Hybrid Quantum Machine Learning Framework, যেখানে Quantum Optimization,