দেশবন্ধু রেমিটেন্স যোদ্ধা সংসদ–এর ‘এনআরবি ফরিয়াদ’ উদ্যোগে প্রতারিত ও নির্যাতিতদের সহায়তার আহ্বান

দেশবন্ধু রেমিটেন্স যোদ্ধা সংসদ–এর ‘এনআরবি ফরিয়াদ’ উদ্যোগে প্রতারিত ও নির্যাতিতদের সহায়তার আহ্বান

নিজস্ব প্রতিবেদক:

প্রতারণা ও নির্যাতনের শিকার দেশ-বিদেশের ভুক্তভোগীদের সহায়তায় এগিয়ে এসেছে দেশবন্ধু রেমিটেন্স যোদ্ধা সংসদ। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের অধিকার রক্ষা এবং অভিযোগের কার্যকর সমাধান নিশ্চিত করতে গঠিত ‘এনআরবি ফরিয়াদ’ উদ্যোগ এখন দেশের অভ্যন্তরের ভুক্তভোগীদের অভিযোগও গ্রহণ করছে।

সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক এডভোকেট এএনএম ঈসা (যুক্তরাজ্য) ও সদস্য সচিব এম এ রউফ (কাতার) এক বিবৃতিতে বলেন, “আমরা চাই দেশের মানুষ সুখে-শান্তিতে থাকুক। যারা প্রতারণা ও নির্যাতনের শিকার হয়ে আমাদের সাথে যোগাযোগ করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। আপনাদের আস্থা আমাদের দায়িত্বকে আরও গভীর করেছে।”

তারা জানান, সাম্প্রতিক সময়ে দেশের ভেতর থেকেও বহু ভুক্তভোগী যোগাযোগ করছেন, যা প্রমাণ করে এই সংকট কেবল প্রবাসীদের নয়—এটি বৃহত্তর সামাজিক বাস্তবতা। তবে ১৮ কোটি মানুষের সব সমস্যার সমাধান একার পক্ষে সম্ভব নয় উল্লেখ করে, অভিযোগ নিষ্পত্তিতে একটি সুসংগঠিত প্রক্রিয়া অনুসরণের আহ্বান জানায় সংগঠনটি।

অভিযোগ জানানোর প্রস্তাবিত প্রক্রিয়া

ভুক্তভোগী ব্যক্তি লিখিতভাবে অভিযোগ প্রস্তুত করবেন।

অভিযোগপত্র স্থানীয় জনপ্রতিনিধি (মেম্বার/চেয়ারম্যান)-এর কাছে উপস্থাপন করবেন।

অভিযোগপত্রের কপিতে সংশ্লিষ্ট জনপ্রতিনিধির স্বাক্ষর নেবেন।

স্বাক্ষরিত কপির সাথে নাম, ঠিকানা ও ফোন নম্বর সংযুক্ত করে ‘ফরিয়াদ’ প্রতিনিধির সাথে যোগাযোগ করবেন।

এই প্রক্রিয়া অনুসরণ করলে সংগঠনটি স্থানীয় পর্যায়ে সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করে প্রয়োজনে প্রশাসনের সঙ্গে সমন্বয় করবে বলে জানানো হয়। প্রয়োজন হলে থানা, জেলা প্রশাসন বা বিভাগীয় প্রশাসনের সাথেও যোগাযোগ করা হবে।

বিবৃতিতে আরও বলা হয়, দায়িত্ব অবহেলা কোনো সাধারণ বিষয় নয়; এটি আমানতের খিয়ানত। দায়িত্বহীনতা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র—সব পর্যায়েই ক্ষতিকর প্রভাব ফেলে। তাই জবাবদিহিতা, মানবিকতা ও ন্যায়পরায়ণতার সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানায় সংগঠনটি।

সংগঠনটি মনে করে, শক্তি ও দায়িত্ববোধই একজন কর্মীর প্রকৃত যোগ্যতা নির্ধারণ করে। অহংকার পরিহার করে মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *