সাশ্রয়ী মূল্যে সেরা পণ্যের অঙ্গীকার: বারিধারা DOHS এ ‘APON FAMILY MART -এর ৪র্থ ইউনিটের শুভ উদ্বোধন

সাশ্রয়ী মূল্যে সেরা পণ্যের অঙ্গীকার: বারিধারা DOHS এ ‘APON FAMILY MART -এর ৪র্থ ইউনিটের শুভ উদ্বোধন

অফিস ডেস্ক :

রাজধানীর বারিধারায় সাধারণ মানুষের দোরগোড়ায় সাশ্রয়ী মূল্যে মানসম্মত নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দিতে যাত্রা শুরু করল ‘আপন ফ্যামিলি মার্ট’-এর ৪র্থ ইউনিট। আজ বারিধারা ডিওএইচএস-এর ১০১ এসকেএস শপিং কমপ্লেক্সে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে নতুন এই শাখাটির শুভ উদ্বোধন করা হয়।

মাশাল্লাহ গ্রুপের অন্যতম অঙ্গপ্রতিষ্ঠান ‘আপন ফ্যামিলি মার্ট’-এর এই নতুন ইউনিটের শুভ উদ্বোধন করেন গ্রুপের সম্মানিত চেয়ারম্যান আলহাজ্ব মো. জহির রায়হান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নতুন এই শাখার বিশেষত্ব:

নিত্যপ্রয়োজনীয় সকল পণ্য: চাল, ডাল, তেল, মশলাসহ যাবতীয় গ্রোসারি পণ্যের বিশাল সমাহার।

সাশ্রয়ী মূল্য: বাজার যাচাই করে সেরা পণ্যটি সবচেয়ে কম মূল্যে গ্রাহকের হাতে পৌঁছে দেওয়ার নিশ্চয়তা।

মানসম্মত পরিবেশ: আধুনিক শপিং অভিজ্ঞতা দিতে সুপরিসর ও সুসজ্জিত ইন্টেরিয়র।

উল্লেখ্য যে, আপন ফ্যামিলি মার্ট তাদের দীর্ঘদিনের সততা ও গুণগত মান বজায় রেখে ব্যবসায়িক পরিধি বিস্তৃত করে চলেছে। আপন ফ্যামিলি মার্টের এই নতুন শাখাটি বারিধারা ডিওএইচএস এলাকার মানুষের কেনাকাটায় এক নতুন মাত্রা যোগ করবে বলে কর্তৃপক্ষ আশা ব্যক্ত করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *